আবেগ তাড়িত গুরুং - The News Lion

আবেগ তাড়িত গুরুং

 


দি নিউজ লায়নঃ   বৃহস্পতিবার পাঠিয়েছিলেন পদত্যাগপত্র শুক্রবার পাঠালেন গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা। বিনয় তামাঙের পাঠানো দলীয় পতাকা চার বছর পর ফিরে পেয়ে আবেগতাড়িত বিমল গুরুঙ। একই সঙ্গে দলে ফিরে আসার জন‍্য স্বাগত জানালেন একদা সতীর্থকে। গুরুঙ দিন বলেন, দীর্ঘদিন পর দলের পতাকা পেলাম এই অনুভূতি অনবদ্য তবে দলে সকলের জন্য দরজা খোলা রয়েছে। 


অপর মোর্চার নেতা অনিত থাপা শুক্রবার বলেন এখন থেকে আর মোর্চার কোন শিবির থাকলো না আমরা সবাই গোর্খা জনমুক্তি মোর্চা দল করছি। তবে গত 48 ঘণ্টায় যার পদত্যাগ ঘিরে পাহাড় রাজনীতিতে আলোড়ন একাধিক সম্ভাবনা উঠে আসার ইঙ্গিত সেই বিনয় তামাং অবশ্য শুক্রবার গোটা দিন একটি মন্তব্য করেননি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি যদিও তিনি যে নতুন কোন সমীকরণের পথে এগোচ্ছেন তা এক প্রকার কষ্ট করে দিয়েছিলেন বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন পাহাড়ের রাজনীতিতে তার তৃতীয় তথা শেষ অধ্যায় শুরু হচ্ছে ভবিষ্যতে তিনি কোন পথে পা বাড়ান এখন সেই নিয়েই পাহাড় রাজনীতিতে জোর জল্পনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.